নাম সংকির্তন


 হরি হরয়ে নমঃ কৃষ্ণ যদবায় নমঃ।

যাদবায় মাধবায় কেশবায় নমঃ ।।

গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূধন ।

গিরিধারী গোপীনাথ মদনমোহন।।

শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈত সীতা ।

হরি, গুরু  বৈষ্ণব ভাগবত গীতা ।।

শ্রীরুপ শ্রীসনাতন ভট্ট রঘুনাথ।

শ্রীজীব গোপালভট্ট দাস রধুনাথ।।

এইছয় গোসাঞির করি চরণ বন্ধন।

যাহা হৈতে বিঘ্ননাস অভিষ্ট পুরণ।।

এই ছয় গোসাঞি যার মুঞি তার দাস ।

তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস।।

তাদের চরণ সেবি ভক্ত সনে বাস।

জনমে জনমে হয় এই অভিলাষ।।

এই ছয় গোসাঞি যবে ব্রজে কৈলা বাস।

রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলা প্রকাশ।।

আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ।

শ্রীগুরুবৈষ্ণব পদে মজাইয়া মন।।

শ্রীগুরু বৈষ্ণব পাদপদ্ম করি আশ ।

নাম সংকীর্তন কহে নরোত্তম দাস।।

Comments