ভোগ আরতি (Bhog Arati)
হরে কৃষ্ণ
! সবাই কে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা । যাদের ভোগ আরতি মুখস্থ নাই, কির্তনের সময় চুপ করে
থাকেন অথবা উল্টা পাল্টা ঠোট নাড়ান তারা নোট
করতে পারেন । আজ আমরা ভোগ আরতি কির্তন করার চেষ্টা করব। যদি ভুল হয় দয়া করে ক্ষমা করবেন।
Facebook Name: Lord Krishna Ki Jay
Facebook link: https://www.facebook.com/profile.php?id=100010147893483
Page : Hare Krishna
Page link :https://www.facebook.com/Namhattaayon
Hare
Krishna! Lord Krishna's infinite grace to all. Those who don't have Bhog Aarti
memorized, keep silent during Kirtan or move their lips back and forth can take
notes. Today we will try to do Bhog Aarti Kirtan. Please forgive me if there
are any mistakes.
হরিবোল চলুন
শুরু করি।
ভজ ভকতবৎসল
শ্রীগৌরহরি।
শ্রীগৌরহরি
সোহি গোষ্ট বিহারি,
নন্দ যশোমতী
চিত্তহারী ।।1
বেলা হলো
দামোদর, আইস এখন।
ভোগ মন্দিরে
বসি করহ ভোজন।।2
নন্দের নির্দেশে
বৈসে গিরিবরধারী ।
বলদেব সহ
সখা বৈসে সারি সারি ।।3
শুকতা শাকাদি
ভাজি নালিতা কুষ্মান্ড ।
ডালি ডালনা দুগ্ধতুম্বী দধি মোচাখন্ড।।4
মুদগবড়া মাষবড়া
রোটিকা ঘৃতান্ন।
শষ্কুলী পিষ্টক
ক্ষীর পুলী পায়সান্ন।।5
কর্পূর অমৃতকেলী
রম্ভা ক্ষীরসার।
অমৃত রসালা
অম্ল দ্বাদশ প্রকার।।6
লুচি চিনি
সরপুরী লাড্ডু রসাবলী।
ভোজন করেন
কৃষ্ণ হয়ে কুতহলী।।7
রাধিকার পক্ক
অন্ন বিবিধ ব্যঞ্জন।
পরম আনন্দে
কৃষ্ণ করেন ভোজন।।8
ছলে বলে লাড্ডু
খায় শ্রীমধুমঙ্গল।
বগল বাজায় আর দেয় হরিবোল।।9
রাধিকাদি
গণে হেরি নয়নের কোণে।
তৃপ্ত হয়ে
খায় কৃষ্ণ যশোদা ভবনে।।10
ভোজনান্তে
পিয়ে কৃষ্ণ সুবাসিত বারি।
সবে মুখ প্রক্ষালিয়
হয়ে সারি সারি।।11
হস্ত মুখ
প্রক্ষালিয়া যত সখাগণে।
আনন্দে বিশ্রাম
করে বলদেব সনে।।12
জম্বুল রসাল
আনে তাম্বুল মসালা ।
তাহা খেয়ে
কৃষ্ণচন্দ্র সুখে নিদ্রা গেলা।।13
বিশালাক্ষ
শিখি পুচ্ছ চামর ঢুলায়।
অপূর্ব শয্যায় কৃষ্ণ সুখে নিদ্রা যায়।।14
যশোমতী আজ্ঞা
পেয়ে ধনিষ্ঠা আনীত ।
শ্রীকৃষ্ণ
প্রসাদ রাধা ভুঞ্জে হয়ে প্রীত ।।15
ললিতাদি সখীগণ
অবশেষ পায়।
মনে মনে সুখে
রাধা কৃষ্ণগুন গায়।।16
হরিলীলা একমাত্র
যাহার প্রমোদ ।
ভোগারতি গায়
সেই ভকতি বিনোদ।।17
Bhaja bhakatabaṯsala śrīgaurahari.
Śrīgaurahari sōhi gōṣṭa bihāri,
nanda yaśōmatī cittahārī..
Bēlā halō dāmōdara, ā'isa ēkhana.
Bhōga mandirē basi karaha bhōjana..
Nandēra nirdēśē baisē giribaradhārī.
Baladēba saha sakhā baisē sāri sāri..
Śukatā śākādi bhāji nālitā kuṣmānḍa.
Ḍāli ḍālanā dugdhatumbī dadhi mōcākhanḍa.
. Mudagabaṛā māṣabaṛā rōṭikā ghr̥tānna.
Śaṣkulī piṣṭaka kṣīra pulī pāẏasānna..
Karpūra amr̥takēlī rambhā kṣīrasāra.
Amr̥ta rasālā amla dbādaśa prakāra..
Luci cini sarapurī lāḍḍu rasābalī.
Bhōjana karēna kr̥ṣṇa haẏē kutahalī..
Rādhikāra pakka anna bibidha byañjana.
Parama ānandē kr̥ṣṇa karēna bhōjana..
Chalē balē lāḍḍu khāẏa śrīmadhumaṅgala.
Bagala bājāẏa āra dēẏa haribōla..
Rādhikādi gaṇē hēri naẏanēra kōṇē.
Tr̥pta haẏē khāẏa kr̥ṣṇa yaśōdā bhabanē..
Bhōjanāntē piẏē kr̥ṣṇa subāsita bāri.
Sabē mukha prakṣāliẏa haẏē sāri sāri..
Hasta mukha prakṣāliẏā yata sakhāgaṇē.
Ānandē biśrāma karē baladēba sanē..
Jambula rasāla ānē tāmbula masālā.
Tāhā khēẏē kr̥ṣṇacandra sukhē nidrā gēlā..
Biśālākṣa śikhi puccha cāmara ḍhulāẏa.
Apūrba śayyāẏa kr̥ṣṇa sukhē nidrā yāẏa..
Yaśōmatī ājñā pēẏē dhaniṣṭhā ānīta.
Śrīkr̥ṣṇa prasāda rādhā bhuñjē haẏē prīta..
Lalitādi sakhīgaṇa abaśēṣa pāẏa.
Manē manē sukhē rādhā kr̥ṣṇaguna gāẏa..
Harilīlā ēkamātra yāhāra pramōda.
Bhōgārati gāẏa sē'i bhakati binōda..






.jpg)

Comments
Post a Comment